শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ না দেওয়ায় শতাধিক কর্মচারীর পদোন্নতি বন্ধ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু

মুক্তাগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১০৫৫ Time View

শেখ মামুনুর রশীদ মামুনঃ

“স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” “Why are Clean hands still important?” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে “বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪” উপলক্ষে সারা দেশের ন্যায় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর যৌথ উদ্যোগে  ১৫ অক্টোবর  মঙ্গলবার সকাল ১১.০০ টায় উপজেলা পরিষদ চত্তর হতে এক বর্ণাট্য র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্তরে এসে হাত ধোয়া প্রদর্শন সমপন্ন করে ও হাত ধোয়া প্রদর্শন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন  মুক্তাগাছা উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী(মুক্তাগাছা) মোঃ নায়েব আলী খান। আরও উপস্থিত ছিলেন তানভীর হায়দার, সহকারী কমিশনার (ভূমি) এবং কৃষি অফিসার সেলিনা পারভীন এবং উপজেলা মৎস অফিসার তানভীর আহম্মেদ।

আরও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মন্ডলী ও মি. রোল্যন্ড গোমেজ ম্যানেজার-মুক্তাগাছা এপি, সেবাস্টিয়ান পিউরিফিকেশন, সিনিয়র ম্যানেজার, জামালপুর এরিয়া কোঅর্ডিনেশন অফিস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রী,শিক্ষকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ আমন্ত্রিত সুধি-মন্ডলী।

আপ্যায়নের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24