রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

নেপালে থেকে সাফ চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দেশে ফিরলেন সাবিনা-ঋতুপর্ণারা; ছাদখোলা বাস তাদের অপেক্ষায়

লিয়াকত হোসেন:
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৭৮২ Time View

লিয়াকত হোসেন:

নেপালকে তাদের মাটিতে হারিয়ে গতকাল টানা দ্বিতীয় বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।

আজ (৩১ অক্টোবর) বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে ট্রফি নিয়ে দেশে পা রাখেন সাবিনা-ঋতুপর্ণারা।

আগেরবারের মতো এবারও তাদের ছাদখোলা বাসে সংবর্ধনা দিচ্ছে বাফুফে। তবে এবারের চিত্র কিছুটা আলাদা।

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের ছোঁয়া লেগেছে সাফজয়ীদের বাসেও। চ্যাম্পিয়নদের ছবি দিয়ে বাস সাজানো হয়েছে।

গতবার সাফ চ্যাম্পিয়নদের জন্য বাসের ব্যবস্থা করেছিল ক্রীড়া মন্ত্রণালয়। তাতে বাসে ফুটবলারদের পাশাপাশি ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের ছবি।

তাতে সমালোচনা হয়েছিল অনেক। অনেকেই বিষয়টি অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছিলেন।

এবার নারী ফুটবলারদের জন্য বাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পরিবর্তিত পরিস্থিতিতে বাসের সাজ সজ্জায় পরিবর্তন এসেছে। এবার বাসে শুধু নারী ফুটবলারদের ছবিই স্থান পেয়েছে। তাদের শিরোপা উদ্‌যাপনের ছবি দিয়েই সাজানো হয়েছে। ফুটে উঠেছে বাফুফের পেশাদারিত্বের ছাপ।

স্পন্সর খরায় থাকা বাফুফের বাসে রয়েছে নারী দলের প্রধান স্পন্সর ‘ঢাকা ব্যাংকে’র লোগো। এছাড়া বাফুফের বেভারেজ স্পন্সর পুষ্টি, ইন্টারনেট পার্টনার আমরা এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লোগো স্থান পেয়েছে। সেই বাসে চড়েই তারা বিমানবন্দর থেকে যাত্রা শুরু করছেন। তাদের গন্তব্য বাফুফে ভবন।

শিরোপাজয়ী মেয়েদের বরণ করে নিতে এয়ারপোর্টের বাইরে শত শত ক্যামেরা আর সাংবাদিকের উপস্থিতি জানান দিচ্ছে, কত বড় অর্জন নিয়ে ফিরেছেন সাবিনা-ঋতুপর্ণারা।

এর আগে গতকাল দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আসরের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে মেয়েদের সাফের শিরোপা ধরে রাখে বাংলাদেশ।
হিমালয়ের দেশ নেপালে আবারও সফলতার খুঁটি গেড়ে তারা নিজেদের নিয়ে গেল অনন্য এক উচ্চতায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24