শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম নগরীর দেওয়ানেশ্বরী কালি মন্দিরে শ্যামা পূজা ও দীপাবলি অনুষ্ঠিত

লিয়াকত হোসেন:
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৩৫০ Time View

লিয়াকত হোসেন, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর ডবল মুরিং থানাধীন দেওয়ানহাটস্থ শ্রী শ্রী দেওয়ানেশ্বরী কালী মন্দিরে সনাতনী ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি অনুষ্ঠিত হয়েছে।

আজ (৩১ অক্টোবর) বৃহস্পতিবার মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে এ শ্যামা পূজা ও দীপাবলি উৎসব অনুষ্ঠিত হয়।

শ্রী শ্রী দেওয়ানেশ্বরী কালী মন্দিরে এবারের শ্যামা পূজা ও দীপাবলি উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন হচভহে বলে জানান মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধীরেন্দ্র দাস গুপ্ত।

এ সময় আরও উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লিটন ভট্টাচার্য, সিনিয়র সহ সভাপতি বিশ্বজিৎ মজুমদার জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক অমল কর্মকার, বিষ্ণুপদ পালী প্রমুখ।

হিন্দু পূরাণ মতে- কালী দেবী দূর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালী পূজা হচ্ছে- শক্তির পূজা।

জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয় নিয়ে এসে মা কালী।

কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুন্ডি, ভদ্রকালী, দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত।

কালী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের শত শত ভক্তবৃন্দ ঐতিহ্যবাহী এ মন্দিরে এসে সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করেন। এটিকে বলা হয় দীপাবলি।

এবার পূজোর জন্য শুভ শুরু হবে রাত ১১টা ৪৮ মিনিট থেকে রাত ১২টা ৪৮ মিনিট পর্যন্ত। মা কালীর পূজো সারা রাত ধরে চললেও এই এক ঘণ্টা সময়ের মধ্যেই মা কালীর আরাধনার সবচেয়ে উপযুক্ত সময় হিসেবে মনে করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24