বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

চট্টগ্রামে দ্বিতীয় দিনে ৫৭৭ রানের টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩২

লিয়াকত হোসেন:
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৩০৭ Time View

লিয়াকত হোসেন, চট্টগ্রাম:

চট্টগ্রাম টেস্টের আজ দ্বিতীয় দিনে ৬ উইকেট হারিয়ে ৫৭৭ রানের টার্গেট দিয়ে ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।

এরপর ব্যাটিংয়ে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩২ রান।

৩ সেঞ্চুরি আর ২ ফিফিটিতে এই রান তুলেছে প্রোটিয়ারা। উইয়ান মুলদার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকানোর পর তাদেরকে ডেকে নেন অধিনায়ক এইডেন মার্করাম। মুলদারের সঙ্গে ৭০ রানে অপরাজিত ছিলেন সেনুসান মুথুসামি।

১৪৪তম ওভারের দ্বিতীয় বলে তাইজু্ল ইসলামকে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন মুলদার।

মুলদার ছাড়াও এই ইনিংসে সেঞ্চুরি করেছেন আরও দুই দক্ষিণ আফ্রিকার ব্যাটার।
তারা হলেন টনি ডি জর্জি (১৭৭) ও ত্রিস্টান স্টাবস (১০৬।

মূলত, প্রথম দিনই ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। নিরেট ব্যাটিং উইকেটে পুরো দিন ৮১ ওভার বল করে মাত্র ২টি উইকেট নিতে পারে বাংলাদেশ দলের বোলাররা।

জর্জি আর বেডিংহ্যাম মিলে ১১৬ রানের বিশাল জুটি গড়ে ফেলেন। অবশেষে তাইজুল ইসলামের ঘূর্ণি কথা বলতে শুরু করে। দ্রুত একের পর এক – তিনটি উইকেটের পতন ঘটান তিনি। ফিরিয়ে দেন বেডিংহ্যাম, টনি ডি জর্জি এবং কাইল ভেরেইনিকে।

৩৮৬ থেকে ৩৯১- এই ৫ রানের মধ্যে ৩ উইকেট দক্ষিণ আফ্রিকাকে কিছুটা চাপে ফেলেছিলেন তাইজুল ইসলাম। এরপর মুলদারের সঙ্গে রায়ান রিকেলটনের ৩২ রানের জুটি ভাঙেন পেসার নাহিদ রানা। রিকেলটনকে (৪১ বলে ১২) রানে উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কনের হাতের ক্যাচ বানান ডানহাতি টাইগার পেসার।

তাইজুল ইসলাম একাই নেন বাকি ৫ উইকেট। এ নিয়ে ১৪তম বার টেস্টের এক ইনিংসে ৫ উইকেট নেন বাঁহাতি এ স্পিনার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24