শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

বিশ্বনবী (সা:) কে কটুক্তি করার প্রতিবাদে ভাঙ্গায় তাওহীদি জনতা ও উলামা পরিষদের উদ্যোগে আলোচনা ও বিক্ষোভ মিছিল

লিয়াকত হোসেন:
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৩৮৫ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর:
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা উলামা পরিষদ ও তাওহীদি জনতার উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে জনৈক ভারতীয় পুরোহিতের কটুক্তি এবং বিজেপি নেতা কর্তৃক সমর্থনের প্রতিবাদে আলোচনা সভা এবং এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ(৪অক্টোবর)বৃহস্পতির দুপুরে ভাঙ্গা ঈদগাহ ধ মাঠ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে ভাঙ্গা বিশ্বরোড হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পূনরায় ঈদগাহ মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়।

বক্তারা মহানবী হযরত মুহম্মদ (সাঃ) কে কটুক্তিকারী ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ এবং বিজেপি সাংসদ নিতেশ রানের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। এ সময় বিক্ষোভকারীরা প্রতিবাদ সম্বলিত বিভিন্ন ব্যানার ও ফেষ্টুন প্রদর্শন করেন এবং নানা শ্লোগান দেয়।

উলামা পরিষদের উপজেলা সভাপতি মাওলানা শফিকুল ইসলাম মাদানীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মাসুদুর রহমান, মাওলানা ইচাহাক মোল্লা, মাওলানা আবুল খায়ের মোঃ সেলিম, মাওলানা ত্বলহা, মাওলানা নুরুল ইসলাম, মাদ্রাসা সুপার মাওলানা মোঃ ইব্রাহিম, মাওলানা মাহবুবুল হক, মাওলানা সরোয়ার, মাওলানা হেলাল উদ্দীন আবরার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24