সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ১২; ৮ জনকে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে রেফার্ড

লিয়াকত হোসেন:
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪০৮ Time View

লিয়াকত হোসেন,চট্টগ্রাম:
সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছে।

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাশেম জুট মিলস এলাকায় এস এন করপোরেশন নামের একটি শিপ ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে বলে জানান সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. মামুন।

এ ঘটনায় দগ্ধরা হলেন- জাহাঙ্গীর (৪৮), আহমদ উল্লাহ (৩৮), কাসেম (৩৯), সাগর (২০), আল আমিন (২৩), কারিম (২১), হাবিব (৩৬), বরকত (২৩), আনোয়ার (৫০), রফিকুল (৩০), রফিক (৩০), সাইফুল (৩০)।

চমেক হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. মো: রায়হানুল কাদের জানান, গুরুতর আহত ১২ জনকে হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের শরীরের ৮০-৯০ শতাংশ দগ্ধ হয়েছে। কিন্তু এর মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ত উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকার শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনিস্টিউটে পাঠানো হয়েছে।

এ বিষয়ে এস এন করপোরেশনের ম্যানেজার ওমর ফারুক বলেন, আমরা পরিবেশের নিয়ম মেনেই জাহাজের কাটিং করি।

এই ঘটনা অনাকাঙ্ক্ষিত। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24