মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

চট্টগ্রামে আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে বিএনপির সমাবেশে হাজারো নেতাকর্মীদের ঢল

লিয়াকত হোসেন:
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৭ Time View

লিয়াকত হোসেন, চট্টগ্রাম:
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চট্টগ্রাম বিভাগের শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য নগরীর কাজীর দেউরীস্থ আলমাস সিনেমা হলের মোড়ে জমায়েত হয়। এ সময় পুরো এলাকা নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত ছিলো ।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল পৌনে তিনটা থেকে শোভাযাত্রার আগে সমাবেশের অস্থায়ী মঞ্চে কেন্দ্রীয় ও চট্টগ্রাম বিভাগের নেতারা বক্তব্য রাখেন।

এ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

এদিকে বিশ্ব গণতন্ত্র দিবসে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত রোববার (১৫ সেপ্টেম্বর) শোভাযাত্রা করার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে কর্মসূচি পিছিয়ে আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তারিখ নির্ধারণ করা হয়েছিলো।

শোভাযাত্রা শুরু আগে সেখানে অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখেন কেন্দ্রীয়, জেলা ও মহানগরের নেতারা।

এরপর নগরীর ওয়াসা মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগরীর লালদিঘীর মাঠে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।

শোভাযাত্রায় চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা ছাড়াও কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলা, উপজেলা ও পৌরসভা থেকে বিএনপি ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেন।

শোভাযাত্রায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় মঞ্চে বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় শোভাযাত্রার সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ চট্টগ্রাম বিভাগের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24