শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

ভারত পালিয়ে যাওয়ার পথে সালমান এফ রহমান ও আনিসুল হক আটক

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১০৯৬ Time View

সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও শিল্পপতি সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আটক হয়েছেন।আজ মঙ্গলবার (১৩ আগস্ট) ভারত যাওয়ার পথে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর থেকে আটক হন তারা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ বিষয়টি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। একজন ছাত্র এবং একজন হকার। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সেদিনই আকাশপথে ভারতে চলে যান শেখ হাসিনা।আর তার সরকারের অনেক মন্ত্রী-এমপি ও দল আওয়ামী লীগের নেতারা আছেন আত্মগোপনে। কেউ কেউ অবশ্য আগেই দেশ ছেড়েছেন বলে জানা গেছে।

আইনজীবী আনিসুল হক ২০১৪ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে নির্বাচিত হন। ওই সংসদ নির্বাচনে জিতে আওয়ামী লীগ সরকার গঠন করলে তাকে আইনমন্ত্রী করা হয়। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন।

আর সালমান এফ রহমান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। ২০১৮ সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা-১ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য হন। পরে তাকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24