মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

সাবেক প্রতিমন্ত্রী পলক ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১১২১ Time View

সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) বাণিজ্যিক ব্যাংকে দেওয়া বিএফআইইউয়ের চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, জুনাইদ আহমেদ পলক, স্ত্রী, সন্তান বা পরিবারের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তাও স্থগিত করতে হবে। অ্যাকাউন্ট জব্দের ফলে তারা আর কোনো টাকা তুলতে পারবেন না।বিএফআইইউ বলছে, তাদের হিসাবে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

একইসঙ্গে আওয়ামী লীগের পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, তার স্ত্রী উম্মে কুলসুম ও সন্তান সাম্মাম জুনায়েদ ইফতির ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ।

তাদের নামে থাকা ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের কেওয়াইসি, অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেন বিবরণীসহ যাবতীয় তথ্য আগামী ৭ কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গত সোমবার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান রুখমিলা জামান চৌধুরী, সন্তান কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্ট থাকলে তা স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।

এর আগে আরেক নির্দেশনার মাধ্যমে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, তার স্ত্রী শারমিন মুশতারীর অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। রোববার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ পরিবারের অ্যাকাউন্ট স্থগিত করে বিএফআইইউ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24