সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

সাজেকে আটকে পড়া ২৬০ পর্যটক উদ্ধার করল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৩৫৫ Time View

ঘুরতে গিয়ে সাজেকে আটকা পড়া ২৬০ পর্যটককে উদ্ধার করেছেন সেনাবাহিনীর সদস্যরা।আজ শনিবার (আগস্ট ২৪) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিবৃষ্টির কারণে বাঘাইহাট জোনের আওতাধীন কাসালং নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে এবং বাঘাইহাট থেকে সাজেকে যাওয়ার পথে তিনটি স্থানের (বাঘাইহাট বাজার, দোপাতাছড়া এবং মাসালং বাজার) পানি ছয় ফুট উচ্চতায় পৌঁছে যায়।

এছাড়াও, গত ২২ আগস্ট বাঘাইহাট জোনের আওতাধীন ডাবপাড়া এলাকায় ভূমি ধস ঘটায় সাজেক গমনাগমনের রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে, ২১-২২ আগস্ট তারিখে সাজেকে অবস্থানরত ২৬০ জন পর্যটক আটকা পড়েছিলেন।

গতকাল (২৩ আগস্ট ২০২৪) খাগড়াছড়ির বন্যার পানি রাস্তা থেকে নেমে যাওয়ায় সেনাবাহিনীর বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে এবং বেসামরিক ব্যক্তিদের প্রচেষ্টায় যান চলাচলের উপযোগী করে সাজেকে আটকে পড়া ২৬০ জন পর্যটককে ৭৩টি যানবাহন যোগে নিরাপদে সরিয়ে আনে বাংলাদেশ সেনাবাহিনী।

রিসোর্ট মালিক সমিতি সাজেকে আটকে পড়া পর্যটকদের রিসোর্টে থাকার ভাড়া মওকুফ করে এবং কিছু পর্যটকের বিনা খরচে খাবারের ব্যবস্থাও করে দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24