শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

শাহজালাল বিমানবন্দরে ড. ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৯৭৬ Time View

দেশের অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করতে দেশে এসেছেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

সব প্রক্রিয়া শেষ করে বিকেল ৩টা ১০ মিনিটে বিমানবন্দর থেকে বের হলে তাকে ফুলেল উষ্ণ অভিবাদন জানান ছাত্র-জনতা।
এর আগে ড. ইউনূস দেশে পৌঁছাবেন খবর পেয়ে তাকে অভিবাদন জানাতে সকাল থেকে বিমানবন্দর ও বিমানবন্দর সড়কে ভিড় করেন হাজারো মানুষ।

সরেজমিনে দেখা যায়, বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সামনে ড. ইউনূসকে অভ্যর্থনা জানাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন মানুষ। কেউ এসেছেন পতাকা-ব্যানার নিয়ে, কেউবা ফেস্টুন, কারও হাতে ফুল। কেউ হাততালি দিয়ে যাচ্ছেন। শুভেচ্ছা-স্বাগতম স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো এলাকা।

প্রসঙ্গত, ড.ইউনূস বিমানবন্দর থেকে বের হয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন। এরপর সেখান থেকে রাত ৮টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানে যাওয়ার কথা রয়েছে তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24