বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

ভাঙ্গায় তাড়াইল এ,এস আলীম মাদ্রাসার অধ্যক্ষের উপর দুর্বৃত্তের হামলা

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৩৮২ Time View

মুহাম্মাদ আকরাম আলী,বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তাড়াইল এ,এস আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম মাতুব্বর দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন।

বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুরে উপজেলা সদর থেকে বাড়ি ফেরার পথে তাড়াইল হাজী ইরফান উদ্দীন ফিলিং স্টেশনের সড়ক থেকে দুর্বৃত্তরা তাকে কাশবনে তুলে নিয়ে এলোপাতাড়ি মারধর করে। এ সময় তার কাছে থাকা এক লক্ষ টাকা ও দুইটি মোবাইল ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা।তার (অধ্যক্ষ) ডাক চিৎকারে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিএম কুদরত এ খুদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন ও ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ হাসপাতালে গিয়ে অধ্যক্ষের খোঁজ খবর নেন।

অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম মাতুব্বর বলেন, ভাঙ্গা উপজেলা সদর থেকে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে হাজী ইরফান উদ্দীন ফিলিং স্টেশনের সামনে কয়েকজন যুবক আমার মোটরসাইকেলের গতিরোধ করে এবং আমাকে কাশবনে তুলে নিয়ে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং আমার কাছে থাকা নগদ এক লক্ষ টাকা ও দুইটি মোবাইল ফোন লুট করে।

আমার ডাক চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর স্থানীয় জনতা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

তিনি আরও বলেন, সদ্য সরকার পরিবর্তনের পর আওয়ামী পন্থী কিছু নেতাকর্মী আমার বাড়ি ভাংচুর করে ও আমাকে বড় অংকের চাঁদা দিতে হুমকি ধমকি দেয়।
বিষয়টি সে সময় আমি থানায় অবগত করে রেখেছিলাম ।এজন্য হয়তো ওরা (হামলাকারীরা) আমাকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল।
আমি প্রশাসনের কাছে এ ঘটনায় জড়িতদের (হামলাকারীদের) দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাই।

এদিকে অধ্যক্ষ হামলার শিকার হয়েছে এ খবর জানতে পেরে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অধ্যক্ষের খোঁজ খবর নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় জমায়।
এসময় শিক্ষক-শিক্ষার্থীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, আমরা হামলার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। দুর্বৃত্তদের ধরতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24