শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও প্রতারণা অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় ব্যবস্থার সুপারিশ ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

ফেনীতে হাজারও বানভাসিদেরকে আশ্রয় দিল পিএইচপি পরিবার

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৩৫৯ Time View

বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে দেশে শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ পিএইচপি ফ্যামিলি। প্রতিষ্ঠানটি ফেনীর মুহুরিগঞ্জে তাদের স্টিল মিলে হাজারেরও বেশি বন্যা কবলিত মানুষের জন্য তিন বেলা খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করেছে।

পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে জানান, শনিবার থেকে ৫০০০ মানুষের জন্য ত্রাণ সামগ্রী প্রস্তুত করছেন। এতে থাকছে খাদ্য, পোশাক, নারীদের জন্য স্যানিটারি প্রোডাক্ট এবং শিশুদের জন্য বিশেষ খাবার।

মহসিন বলেন, আমরা আমাদের কারখানার দরজা খুলে দিয়েছি, সব বন্যা কবলিত মানুষ সেখানে আশ্রয় নিচ্ছেন। আমরা তাদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার, উষ্ণ পোশাক, নারীদের জন্য স্যানিটারি প্রোডাক্ট এবং শিশুদের জন্য বিশেষ খাবার সরবরাহ করছি। ইতিমধ্যে ১০০০ জনকে সেবা প্রদান করা হয়েছে এবং শনিবার থেকে ৫০০০ মানুষের জন্য পরিকল্পনা করা হয়েছে

এছাড়াও পিএইচপি ফ্যামিলি বন্যা দুর্গত এলাকায় উদ্ধারের জন্য একাধিক বোট সরবরাহ করেছে। শিল্প প্রতিষ্ঠানটির এই মানবিক উদ্যোগটি বন্যা দুর্গত মানুষদের জন্য একটি বড় সহায়তা হিসেবে এসেছে এবং সমাজের অন্যান্য প্রতিষ্ঠানের জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24