শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও প্রতারণা অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় ব্যবস্থার সুপারিশ ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

ফেনীতে বন্যায় আটকে পড়াদের উদ্ধারে গিয়ে সেচ্ছাসেবীর মৃত্যু

ফেনী প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৩৬৮ Time View

এবার স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী। এ জেলায় চার লাখ মানুষ পানিবন্দি অবস্থায় আছে। বন্যা দুর্গতদের উদ্ধারে সেনাবাহিনী, কোস্ট গার্ডের পাশাপাশি বিজিবি, ফায়ারসার্ভিস, স্বেচ্ছাসেবীরাও কাজ করছেন।

উদ্ধার তৎপরতায় যোগ দিয়ে পানিতে ডুবে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সাইফুল ইসলাম সাগর নামে এক সেচ্ছাসেবীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ আগষ্ট) দুপুরে এই ঘটনা ঘটে।

নিহত সাগর উপজেলার করপাড়া ইউনিয়নের ২নং শ্যামপুর এলাকার আলীম উদ্দিন বেপারী বাড়ির শহীদ উল্লাহর ছেলে। স্থানীয় ইউপি সদস্য ইউনুস হোসেন সাগরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

করপাড়া ইউপি সদস্য ইউনুছ জানান, সাগর চট্টগ্রামে ব্যবসা করতেন। বন্যা পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় স্বেচ্ছাসেবক দলের সাথে ফেনীতে ফুলগাজীতে কাজ করতে আসে। সে সাঁতার কাটতে না পেরে ডুবে যায়।

পারিবারিক সূত্র জানায়, সাগর চট্রগ্রাম থেকে ফেনীতে আসেন। সামাজিক কাজ করতে গিয়ে তিনি মারা যান। বর্তমানে সাগরের মরদেহ ফেনীতে রয়েছে। মরদেহ আনতে একটু সময় লাগবে বলে জানান তারা।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা শারমিন ইসলাম জানান, এ বিষয়ে আমাদেরকে কেউ কিছু জানাইনি। জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24