শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফরিদপুর শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতার কাজে শিক্ষার্থীরা

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৩৫৪ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিল থেকে নতুন করে বাংলাদেশ গড়ার শপথ নিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। একইসঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সড়কে শৃঙ্খলতা ফেরাতে কাজ করেন তারা।

আজ বুধবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ভাঙ্গা রাস্তার মোড় থেকে আনন্দ মিছিল বের হয়ে মুজিব সড়ক হয়ে সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণে পৌঁছে সমাবেশ করে। এরপর তারা আইনশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ নতুন এক বাংলাদেশ গঠনের শপথ নেন। এরপর আন্দোলনে নিহতদের জন্য দোয়া করা হয়।

পরে শিক্ষার্থীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান। এসময় গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে দায়িত্বও পালন করেন তারা।

বক্তারা বলেন, গত ১৬ জুলাই এই কলেজে হতেই আন্দোলনে সূচনা করা হয়েছিল। এতে আমাদের অসংখ্য ভাই বোন অংশগ্রহণ করেছিল। তারা তখন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছিল আহত হয়েছিল।

রাইতা জারিন সোহা নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের শহর আমাদেরই পরিষ্কার রাখতে হবে। আমরা এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখতে চাই।’

ট্রাফিকের দায়িত্ব পালন করা সাদমান জাবের ও কাজী হাসিব মাহমুদ বলেন, তারা এ ধরনের কর্মকাণ্ডে অংশ নিতে পেরে খুশি। শহরে যাতে যানজট না হয়, সেটাই তাদের প্রথম লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24