মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

ফটিকছড়িতে বন্যার পানিতে ভেসে গিয়ে প্রাণ হারালেন যুবক

ফটিকছড়ি প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৪৪৬ Time View

ফটিকছড়িতে বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে মো. এমরান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মইজ্ঞ্যা পুকুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।তিনি ওই এলাকার সওদাগর বাড়ির তাজুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার সন্দ্বীপ নগর গ্রামের নগর বাজার সড়ক পার হওয়ার সময় পানির স্রোতে ভেসে যান এমরান।শনিবার সকালে মইজ্ঞ্যা পুকুর এলাকায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তার পরিবারকে খবর দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, বন্যার পানির প্রবল স্রোতে ভেসে যাওয়া ওই যুবকের মরদেহ শনিবার সকালে পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24