শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নগরকান্দায় শামা ওবায়েদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

লিয়াকত হোসেনঃ
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৩৪৫ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ
বিএনপির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকুর নামে মিথ্যা হত্যা মামলা দায়েরের প্রতিবাদে ও প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপিসহ সব অঙ্গ সংগঠন।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় নগরকান্দা ফিলিং স্টেশনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায় এবং সহ-সভাপতি. আলিমুজ্জামান সেলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নগরকান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুব আলী মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মণ্ডল, নগরকান্দা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সানোয়ার হোসেস মিয়া, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, নাজমুল হোসেন রাজু, বিএনপি নেতা গোলজার শরীফ, ওলামা দল নেতা মাওলানা সাইফুর মজিবর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, শামা ওবায়েদ নগরকান্দায় না থাকা সত্ত্বেও নগরকান্দা-সালথা বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে তার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24