মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

চরভদ্রাসনে রাসেল ভাইপারের ছোবলে কিশোরের মৃত্যু

লিয়াকত হোসেনঃ
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৩৫০ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নে বিষধর সাপে ছোবলে তিনদিন পর ফেলা ফকির (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।শনিবার (২৪ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফেলা ফকির ওই ইউনিয়নের ছমির বেপারীর ডাঙ্গী গ্রামের রহম ফকিরের ছেলে।চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর কবির ওই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বলেন, গত বুধবার (২১ আগস্ট) বিকেল ৫টার দিকে ধান ক্ষেত থেকে গরু তাড়াতে যায় ফেলা ফকির। ফেরার সময় তার বাঁ পায়ের গোড়ালিতে বিষধর সাপ ছোবল দেয়। তাকে উদ্ধার করে প্রথমে ওঝার কাছে নিয়ে গেলে অবস্থা মুমূর্ষু দেখে চিকিৎসকের কাছে নিতে পরামর্শ দেওয়া হয়। পরে ফেলা ফকিরকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় রাসেলস ভাইপারের ছোবলে উপসর্গ তার শরীরে দেখা যায়। তিনদিন চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে তাকে শুক্রবার রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24