শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেছেন

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১১৪৬ Time View

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।আজ শুক্রবার (৯ আগস্ট) দুপুরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

এদিন সন্ধ্যায় গভর্নরের পরিবারের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারের পদত্যাগের পর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন দেশে এমন ঘটনা এটিই প্রথম।

শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালানোর পর উদ্ভূত পরিস্থিতিতে গভর্নর মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এরই মধ্যে গত বুধবার (০৬ আগস্ট) একদল কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, চার ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগ দাবি করে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা একজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন এবং আরো চার শীর্ষ কর্মকর্তাকে ‘পদত্যাগের জন্য রাজি’ করান।

সে সময় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংক খাতের অদূরদর্শী উদ্যোগ ও নীতির কারণে দেশের অর্থনীতি নাজুক অবস্থার মধ্যে পড়ে। উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ কষ্টে আছে। এখন শিক্ষার্থীদের সংস্কারের দাবির সঙ্গে তারা সহমত পোষণ করে তাদের পদত্যাগ ও বিচারের মুখোমুখি করার দাবি জানান। গভর্নর যাতে দেশ ছেড়ে না পালাতে পারে সে জন্য তারা সরকারকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24