শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

কিশোরগঞ্জে পাপনসহ ১৪০ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৬৬৬ Time View

কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী নাজমুল হাসান পাপনসহ ১৪০ জনের নামে থানায় মামলা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) ভৈরবের স্থানীয় বিএনপি কর্মী ও ব্যবসায়ী আলম সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার বাদী আলম সরকার ভৈরব উপজেলার কমলপুর এলাকার আরব মিয়ার ছেলে।

মামলায় অন্যান্য আসামিরা হলেন-সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের এপিএস ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোল্লা সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্লাহ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান কবির, ভৈরব পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিউল আলম মঈন, আওয়ামী লীগ নেতা মির্জা সুলাইমান, হাবিবুর রহমান ইকবাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল হেকিম রায়হান, সাধারণ সম্পাদক জামাল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাকিব রায়হান, যুবলীগ নেতা ইমন, অরুণ আল-আজাদ, আরমান উল্লাহ, আল-আমিন সৈকত ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আমির হামজাসহ আরও অনেকেই।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভৈরবে সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের নির্দেশে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দা, ছুরি, পাইপগান, শটগান, লাঠি, লোহার রড, হকিস্টিক, লোহার পাইপ, ককটেল, পেট্রোলবোমা ইত্যাদি মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের বিএনপির অফিস ভাঙচুর করেন। এতে অফিসের পাঁচ লাখ টাকা ক্ষতিসহ আনুমানিক ১৫ লাখ টাকার জিনিসপত্র লুটপাট করেন আসামিরা। এসময় কয়েকজন বিএনপি নেতাকর্মী বাধা দিতে গেলে আহত হন।

ঘটনার এক মাস ১০ দিন পর বুধবার (২৮ আগস্ট) সকালে বিএনপি কর্মী ও ব্যবসায়ী আলম সরকার বাদী হয়ে সাবেক মন্ত্রী নাজমুল হাসান পাপনকে ১ নম্বর আসামি করে ১৪০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24