রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

ফরিদপুর সিভিল সার্জনের প্রধান সহকারী জালালের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৩৩৩ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী সরদার জালাল উদ্দিনের দুর্নীতি, অনিয়মসহ নানা অভিযোগ থাকায় সরদার জালাল উদ্দিনসহ সকল দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের পদত্যা্গের দাবিতে বিক্ষোভ ও শান্তি মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে কার্যালয়টির সামনে জালাল উদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন তারা।

পরে সিভিল সার্জন ডা. মো. ছিদ্দিকুর রহমানের কাছে স্মারকলিপি দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুরের শিক্ষার্থীরা।
এ সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নীরব ইমতিয়াজ শান্ত, সোহেল রানা তাদের বক্তব্য উপস্থাপন করেন।

বক্তারা বলেন, দেশের সব স্তরে বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা ও সাধারণ মানুষের সেবা নিশ্চিত করাই ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য। স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ সেক্টরে দুর্নীতি পরায়ণ কর্মকর্তা-কর্মচারীরা বহাল থেকে গেলে আন্দোলনের লক্ষ্য অর্জনে বাধাগ্রস্ত হবে বলে উল্লেখ করেন শিক্ষার্থীরা।

স্মারকলিপি গ্রহণ করে সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24