বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

পার্বত্য জেলা রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ, ২১ স্থানে পাহাড় ধস

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৩৬৯ Time View

প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে পাহাড়ি ঢলের কারণে বৃহস্পতিবার (২২ আগস্ট) রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কের কুতুকছড়ি এলাকা পানিতে ডুবে গেছে। এতে বিছিন্ন হয়ে গেছে জেলা দুটির সড়ক যোগাযোগ।বর্তমানে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাঙামাটি-বান্দরবান, রাঙামাটি-খাগড়াছড়ি এবং রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের ওপর পাহাড় ধসে পড়েছে।

রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, রাঙামাটি-বান্দরবান, রাঙামাটি-খাগড়াছড়ি এবং রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের ২১টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কেঙ্গেলছড়ি এলাকা প্লাবিত হওয়ায় জেলা দুটির মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, রাঙামাটির ২১টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। জেলার কাউখালী উপজেলার ঘাগড়া এলাকায় পাহাড় ধসে যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। পরে সড়ক বিভাগ এবং ফায়ার সার্ভিস টিম মিলে মাটি সরানোর পর রাঙামাটি-চট্টগ্রাম সড়ক চালু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24