শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

ঢামেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আরও যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৩৩৬ Time View

সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হাসান (৩০) নামে আরও এ যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার (২৪ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে পুলিশ।

এর আগে শুক্রবার (২৩ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হাসানের বাবা কবির হোসেন জানান, তাদের বাড়ি ভোলার লালমোহন উপজেলার রায়চাঁদ গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ভাড়া থাকেন। হাসানের ঘরে স্ত্রী মালা ও দুই ছেলে রয়েছে। হাসান যাত্রাবাড়ী সবজির আড়তে কাজ করতো।

তিনি আরও জানান, গত ৫ আগস্ট আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় যাত্রাবাড়ী মোড় এলাকায় গুলিবিদ্ধ হয় হাসান। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24