রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

উপদেষ্টা পরিষদে আরও চারজন যুক্ত হচ্ছেন

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৯৭ Time View

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। আরও চারজন যুক্ত হচ্ছে এ পরিষদে।তারা আগামীকাল শুক্রবার (১৬ আগস্ট) শপথ নেবেন।

তাদের একজন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। এর আগে তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা মর্যাদা) হিসেবে নিয়োগ পান। অন্য তিনজন হলেন- অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান এবং সাবেক লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বঙ্গভবনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার নতুন উপদেষ্টারা শপথ নেবেন। বঙ্গভবনে বিকেল ৪টায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি উপদেষ্টাদের শপথ পড়াবেন।

এর আগে গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এ পরিষদের সদস্য সংখ্যা ছিল ১৭। নতুন চারজন যুক্ত হলে সদস্য সংখ্যা হবে ২১।

নতুন উপদেষ্টাদের জন্য সরকারি যানবাহন অধিদপ্তরকে পাঁচটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24