মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

সদরপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত; চ্যাম্পিয়ন সদরপুর ইউনিয়ন

লিয়াকত হোসেন:
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৪১১ Time View
Oplus_131072

লিয়াকত হোসেন, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল এ ম্যাচে ঢেউখালী ইউনিয়ন কে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সদরপুর ইউনিয়ন।

আজ সোমবার (১৫ জুলাই) বিকাল ৪ টার সময় সদরপুরের উপজেলা স্টেডিয়াম মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এ খেলায় রেফারি হিসাবে আজকের খেলা পরিচালনা করেন সাইফ দোহা, সহকারী রেফারি হিসাবে ছিলেন তুহিন ও হাসিবুল।

এছাড়াও ধারাভাষ্যকার হিসেবে ছিলেন কাজী তৌহিদ ও বাবুল হোসাইন।

সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম (পান্নু মৃধা), মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না পারভীন (রেভা)।

এছাড়াও অন্যান্যদের মধ্যে ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতী, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফর, ভাষানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কাউসারসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ম্যাচে শেষে অতিথিগণ বিজয়ী ও রানার্সআপদের হাতে ট্রফি তুলে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24