শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

ভাঙ্গায় নিরাপদ পানি নিশ্চিতকরণে ইপিআরসির সভা অনুষ্ঠিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৩৬৬ Time View

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় আর্সেনিক ঝুঁকি নিরসনে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতকরণ বিষয়ক উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১০ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাওছার ভূঁইয়া।

এনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন রিসার্চ সেন্টার (ইপিআরসি)’র ভাঙ্গা এরিয়া ম্যানেজার হামিদুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম.কুদরত-এ-খুদা।

জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর ও ইপিআরসি’র উদ্যোগে সভায় আরো উপস্থিত ছিলেন ইউনিসেফ প্রতিনিধি আনোয়ার হোসেন, প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আমজাদ হোসেন, আলগী ইউপি চেয়ারম্যান ম.ম.সিদ্দিক মিয়া, ঘারুয়া ইউপি চেয়ারম্যান মুনসুর মুন্সি, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খালেক মোল্লা, চুমুরদি ইউপি চেয়ারম্যান সোহাগ মোল্লা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুন পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন, এসএফডিএফ কর্মকর্তা মো. শাহ আলম ও সাংবাদিকবৃন্দ।

এভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন রিসার্চ সেন্টার ইপিআরসি চলতি বছরের শুরু থেকে উপজেলার আলগী, ঘারুয়া, তুজারপুর, চুমুরদি ইউনিয়নে নিরাপদ খাবার পানি ও স্যানিটেশন নিয়ে কমিউনিটি পর্যায়ে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24