শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সরকারি অফিসে নতুন সময়সূচী নির্ধারণ

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১০২০ Time View

দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। সিদ্ধান্ত অনুসারে, সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস সূচি।দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে বিরতি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৩ জুন) মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এখন অফিস সময় পরিবর্তন হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে, সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত অফিস সময় ছিল, সেটি ২০২২ সালে করা হয়েছিল, আজকে ক্যাবিনেটে আলোচনা করে ৯টা থেকে ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার ৯টা থেকে ৫টা (অফিস)। দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজ এবং মধ্যাহ্নভোজের বিরতি। শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে।

তিনি বলেন, রোববার থেকে বৃহস্পতিবার এটা স্বাভাবিক সময়। আমরা আট ঘণ্টা কাজ করবো। তার আগে ৩৫ ঘণ্টা কাজ করতাম। সেটি বিশেষ ব্যবস্থা ছিল। আমরা এখন মূল অবস্থানে চলে এলাম।

তিনি জানান, ঈদুল আজহার ছুটির পর প্রথম রোববার থেকে এই নতুন সময়সূচি কার্যকর হবে। আমাদের দাপ্তরিক প্রয়োজনে কর্মঘণ্টা ব্যালান্স করার দরকার। এজন্য এটা করা হয়েছে।

বৈশ্বিক মন্দার মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ে ২০২২ সালে অফিস সময় কমানো হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24