শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ভাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ পালিত

লিয়াকত হোসেন:
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৩৬৩ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় নানা উৎসাহ উদ্দীপনায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (৮ জুন ) সকাল দশটায় এ সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ- খুদা ।

উদ্বোধন শেষে ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনারের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত -এ- খোদার নেতৃত্বে শোভাযাত্রাটি ভাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ‌।

এরপর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত -এ-খুদা।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা তরুণ কুমার পাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হাচেন উদ্দিন, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ এবং বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।

আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, ভূমি সেবা সংক্রান্ত গ্রহীতারা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত-এ খুদা বলেন,”জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে ভূমি সেবা সপ্তাহের আয়োজন করা হয়েছে। কোন রূপ ভোগান্তি ছাড়া ভূমির মালিকগণ নিশ্চিন্তে এ মেলা থেকে তাদের কাঙ্ক্ষিত সেবা পাবেন।এ ভূমি সেবা সপ্তাহ চলবে আগামী ১২ জুন পর্যন্ত। এই মেলায় “ভূমি সেবা পেতে চালু করা হয়েছে ভূমি সেবা স্মার্ট বুথ। যে কেউ অনলাইনে এ বুথ থেকে সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া অফলাইনের সুযোগ সুবিধা তো রয়েছেই।”

আলোচনা সভা শেষে ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তাদের হাতে প্রিন্টিং মেশিন তুলে দেওয়া হয়।

এছাড়া গুচ্ছগ্রামে বসবাসরত সুবিধা ভোগীদের ১০ টাকার বিনিময়ে ভূমির পর্চা সরবরাহ করা হয়।

অনুষ্ঠানের শেষ দিকে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিথিবৃন্দকে নিয়ে ভূমি অফিস প্রাঙ্গনে একটি ফলদ বৃক্ষের চারা রোপন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24