শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফরিদপুরে মাদক মামলায় সাবেক ট্রাফিক পরিদর্শকের যাবজ্জীবন কারাদন্ড

লিয়াকত হোসেনঃ
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৪১৯ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে মাদক মামলায় ঝিনাইদহ জেলার পুলিশের সাবেক এক ট্রাফিক পরিদর্শ শেখ আজম (৪০) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ সোমবার (৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন।রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কর্মকর্তা শেখ আজম নড়াইলের লোহাগড়া উপজেলার পাচুরিয়া গ্রামের আলী আহমদ শেখের ছেলে। সর্বশেষ তিনি সিলেট জেলায় কর্মরত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ২৬ ডিসেম্বর মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান মোবাইল ফোনে খবর পান জেলার মধুখালী রেলগেটের পশ্চিম পাশে ঢাকা-খুলনা মহাসড়কে একটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় স’মিল মিস্ত্রি মো. মজিবর মোল্লা আহত হন।

সে সময় মোটরসাইকেল রেখে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা মোটরসাইকেল চালক নুর আলম ও আরোহী শেখ আজমকে আটক করেন। তখন শেখ আজম ঝিনাইদহ জেলার ট্রাফিক ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। সে সময় পুলিশ মোটরসাইকেলের সঙ্গে গোপন একটি বাক্স থেকে ৪৩ বোতল ফেনসিডিল জব্দ করে। আসামিরা চুয়াডাঙ্গা জেলার সীমান্ত থেকে রাজবাড়ী জেলা গোয়ালন্দ ঘাট এলাকা দিয়ে প্রায়ই যাতায়াত করতো। মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পায় পুলিশ।

রায়ের সত্যতা নিশ্চিত করে সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন বলেন, মামলার দীর্ঘ শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালত ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন। এছাড়া এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না পাওয়ায় মোটরসাইকেল আরোহী অপর এক আসামি নুর আলমকে খালাস দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24