বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

ফরিদপুরে নারীসহ ৩ মাদক কারবারির যাবজ্জীবন কারাদন্ড

লিয়াকত হোসেনঃ
  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৩৪২ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে ফেনসিডিল নিয়ে আটক হওয়া এক নারীসহ ৩ মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার (০২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাদের পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সাতক্ষীরার পাথরঘাটার মৃত ওহিদুর রহমানের ছেলে মোশারফ হোসেন (৫২), যশোরের রবীন্দ্রনাথ সড়কের মো. সাঈদ হোসেন কালুর পুত্র জাহিদ হোসেন সুমন (২৬) ও ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুরের সেলিম শেখের স্ত্রী রিংকি বেগম (২৭)।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১ আগস্ট রাত ১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি পিকআপভ্যান থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ১২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‍্যাবের ফরিদপুর ক্যাম্পের ডিএডি মোসলেমউদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-২, তারিখ- ০১/০৮/২০১৯ ইং।

রায়ের সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন বলেন, আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (১) সারনির ১৪ (গ) ধারায় প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে বলে মনে করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24