বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সালথায় উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

লিয়াকত হোসেনঃ
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৩৯২ Time View

ফরিদপুরে সালথায় নির্বাচনী সহিংসতা এড়াতে ও স্থানীয় এমপির সরাসরি নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মো.ওহিদুজ্জামান।তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলাটির চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজ (১৯ মে) রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন ডেকে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে ওহিদুজ্জামান বলেন, ‘সালথা সহিংসতা প্রবণ এলাকা। আমি প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ে হেরে গেছি। এ মুহূর্তে উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নিলে আমার লোকজনের ওপর হামলা ও সহিংসতা হতে পারে। এছাড়া স্থানীয় এমপি সরাসরি আমার প্রতিপক্ষ ওয়াদুদ মাতুব্বরকে আইনি সহায়তা থেকে শুরু করে সব সাপোর্ট দিচ্ছেন। তাই নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। ’

গত ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে নিজ স্ত্রীর নামে লাভজনক প্রতিষ্ঠান থাকায় বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলার বর্তমান চেয়ারম্যান প্রার্থী মো. ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে জেলা প্রশাসকের (ডিসি) কাছে তিনি আপিল করলে সেখানেও তার মনোনয়নপত্র বাতিল হয়। পরে একক প্রার্থী হিসেবে মো. ওহিদুজ্জামানকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচিত করে সংশ্লিষ্ট নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনে (ইসি) পাঠান।

এরপর ওয়াদুদ মাতুব্বর মনোনয়নপত্র ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট গত ৫ মে তার রিট সরাসরি খারিজ করে দেন। পরে ওয়াদুদ মাতুব্বর আপিল বিভাগে আবেদন করেন। ১৩ মে আপিল বিভাগের চেম্বার আদালত তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার আদেশ দেন। এর বিরুদ্ধে অপর প্রার্থী ওয়াহিদুজ্জামান আপিল বিভাগে আবেদন করেন। কিন্তু সে আবেদনে রোববার (১৯ মে) সাড়া দেননি আপিল বিভাগ। তাইতো আগামী ২১ মে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

তবে রোববার (১৯ মে) সুপ্রিম কোর্টেরে আপিল বিভাগের রায়ের দিনেই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন উপজেলাটির চেয়ারম্যান প্রার্থী মো. ওহিদুজ্জামান। তবে, এখন একক প্রার্থী হিসেবে মাঠে থাকলেন মো. ওয়াদুদ মাতুব্বর।

আগামী ২১ মে দ্বিতীয় ধাপে সালথা ও নগরকান্দা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের ছয়দিন আগে গত ১৫ মে বিকেলে সালথা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24