শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন How to Turn Your Gaming Rewards Points into Cash and Free Play সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার চাঁদাদাবী ও সন্ত্রাসীদের হুমকিতে সাংবাদিক রাসেলের পরিবার, বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

সদরপুরে ভিডিও বার্তার এক দিন পর শহীদুল ইসলাম নির্বাচন করার ঘোষণা

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৩২৪ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরের ভিডিও বার্তার এক দিন পর নির্বাচন করার ঘোষণা দিয়েছেন সদরপুর উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম।
বুধবার বেলা ১১টার দিকে সদরপুর উপজেলা সদরের সতের রশি গ্রামে নিজ বাসভবনে সমবেত কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।এর আগে মঙ্গলবার এক ভিডিও বার্তায় নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন শহীদুল।

তৃতীয় দফায় ২৯ মে অনুষ্ঠেয় সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দু’জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান (মোটরসাইকেল) ও সদরপুর উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম ওরফে বাবুল (আনারস)। দু’জনই উপজেলা সদরের সতের রশি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় সংসদ সদস্য নিক্সন চৌধুরীর সমর্থক। তবে এ নির্বাচনে শফিকুর রহমানকে সমর্থন দিয়েছেন নিক্সন চৌধুরী।

গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ২ মিনিট ৩৭ সেকেন্ডের এক ভিডিওতে শহীদুল ইসলামকে বলতে শোনা যায়, ‘প্রিয় সদরপুর উপজেলাবাসী। আপনারা জানেন, আমি ২০১৪ সাল থেকে এমপির (নিক্সন) রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত। আমি সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস মার্কায় দাঁড়াইছি, কিন্তু এমপি মহোদয় সকালে আমার বাসায় গিয়ে হাত ধরে তাঁর বাসায় নিয়ে এসেছেন। তিনি আমাকে প্রার্থিতা থেকে সরে দাঁড়াতে বলেছেন। আমি তাঁর সম্মান রক্ষার্থে প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছি।’

এ ভিডিও বার্তা প্রচার হওয়ার পর শহীদুলের সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। তারা শহীদুলের বাড়িতে গিয়ে নির্বাচন করার জন্য চাপ দিতে থাকেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে শহীদুল ইসলাম নিজ বাড়ির আঙিনায় ক্ষুব্ধ কর্মী-সমর্থকদের সামনে হাজির হন। তবে তিনি সেখানে কোনো বক্তব্য দেননি। জাহিদ ব্যাপারী নামে তাঁর এক সমর্থক জানিয়েছিলেন, বুধবার শহীদুল ইসলাম নির্বাচন বিষয়ে তাঁর অবস্থান তুলে ধরবেন। তিনি নেতাকর্মীকে বুধবার সকালে শহীদুলের বাড়িতে সমবেত হওয়ার আহ্বান জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল থেকেই শহীদুলের বাড়ির আঙিনা হাজারো কর্মী-সমর্থকের পদচারণায় মুখর হয়ে ওঠে। বেলা ১১টার দিকে নেতাকর্মীর উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে শহীদুল বলেন, ‘গতকাল (মঙ্গলবার) যে কোনো কারণে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার কারণে আমি ফেসবুকে একটি লাইভে বলেছিলাম, আমি নির্বাচন করব না।’

তবে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের মাঠে থাকবেন জানিয়ে কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান এই যুবলীগ নেতা। এ সময় নির্বাচন-সংশ্লিষ্ট ব্যক্তিদের সুষ্ঠু নির্বাচন আয়োজনের অনুরোধ জানান তিনি। তাঁর ঘোষণায় সমবেত হাজারো জনতা উল্লাসে ফেটে পড়েন। পরে তারা শহীদুলের আনারস প্রতীকের পক্ষে মিছিল করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24