শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন How to Turn Your Gaming Rewards Points into Cash and Free Play সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার চাঁদাদাবী ও সন্ত্রাসীদের হুমকিতে সাংবাদিক রাসেলের পরিবার, বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

শেরপুরে রাত পোহালেই দুই উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ

দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৩৪২ Time View

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ৫ উপজেলার মধ্যে দুই উপজেলাতে রাত পোহালেই অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নিবার্চন।

এই নিবার্চনকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই সহকারি রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে সকল কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি। এই নির্বাচনটি অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ করতে পুলিশ, র‍্যাব,বিজিবি,আনসার সহ প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্যাট দ্বায়িত্ব পালন করবেন।এই নির্বাচনে ঝিনাইগাতী উপজেলা থেকে চেয়ারম্যান পদে-৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে-১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রতিদ্ববন্ধিতা করবেন।

৫৫ টি কেন্দ্রের বিপরীতে ১ লক্ষ ৫২ হাজার ৩০ জন নারি পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।অপরদিকে শ্রীরবদী উপজেলাতে চেয়ারম্যান পদে-৭ জন,পুরুষ ভাইস চেয়ারম্যান পদে-১৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্ববন্ধিতা করবেন। এতে ৮৬ টি কেন্দ্রের বিপরীতে ২ লক্ষ ৬৪ হাজার ৩৯ জন নারি পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ারুল হক জানান,নির্বাচনটি অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ করতে পুলিশ,র‍্যাব, বিজিবি,আনসার সহ প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্যাট দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই ভোটগ্রহণ সংক্রান্ত সকল সরঞ্জামাদি স্ব-স্ব কেন্দ্র্রের দ্বায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও আনসার,পুলিশ কর্মকর্তাদের হাতে বুঝিয়ে দেয়া হয়েছে।

বুধবার সকালে ভোট গ্রহন শুরুর আগেই অধিক নিরাপত্তার সাথে স্বস্ব কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেয়া হবে।

তিনি আরো বলেন,এই নির্বাচনে কেউ যদি নাশকতা করার চেষ্টা করে,সেক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবেনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24