শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

শীঘ্রই ফরিদপুরে চন্দনা কমিউটার ট্রেন থামানোর জন্য রেল স্টপেজ দেওয়া হবে: রেলমন্ত্রী

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৩৮০ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ
রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ফরিদপুরে ভাঙ্গা থেকে যশোর নতুন রেললাইন চালু হবে আগামী অক্টোবর মাসে এবং ভাঙ্গার বামনকান্দা রেল জংশন আইকন আদলের টাওয়ারের কাজ শেষ হবে সেপ্টেম্বর মাসে। আর ফরিদপুর জেলা সদরের চন্দনা কমিউটার ট্রেন থামানোর দাবিতে যে আন্দোলন হয়েছিল, তার আর করতে হবে না। সেখানে শীঘ্রই রেল স্টপেজ দেওয়া হবে।

শনিবার (১৮ মে) সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেল জংশন পরিদর্শনে গিয়ে এ কথা বলেন রেলমন্ত্রী।

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেল সড়ক চালু করার সিদ্ধান্ত দ্রুত নেওয়া হবে। ভাঙ্গা থেকে যশোর হয়ে বেনাপোল রেল সড়কে নতুন ট্রেন দেওয়া হবে। চন্দনা ট্রেনের থামানোর রিসিডিউল দিয়ে দেব।

এ সময় আরও উপস্থিত ছিলেন, রেল সচিব হুমায়ুন কবির, প্রকল্প পরিচালক আফজাল হোসেন, রেল প্রকল্পের সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তারা, চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশনের (সিআরইসি) বিভিন্ন কর্মকর্তারা, রেলপ্রকল্পের বিভিন্ন কর্মকর্তারা, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম কুদরত এ খুদা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24