বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

ভাঙ্গায় সাংসদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ চেয়ারম্যান প্রার্থীর সুমনের

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৩৬৫ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান। নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ করেন তিনি।

আজ (১৭ মে) শুক্রবার ফরিদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা মোখলেছুর রহমান।
তিনি বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী প্রতিনিয়ত আইন ভঙ্গ করছেন। তিনি চেয়ারম্যান প্রার্থী কাউছার ভূঁইয়ার পক্ষে নিজ বাসভবনে বসে সুকৌশলে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তাঁর অনুসারীরাও ভোটারদের বলছেন, এমপির প্রার্থীই আওয়ামী লীগের প্রার্থী।

এ ছাড়া মোখলেছুর রহমান তাঁর কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা।

এসব অভিযোগের বিষয়ে সাংসদ নিক্সন চৌধুরী বলেন, যে প্রার্থী সংবাদ সম্মেলনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন, তিনি বুঝতে পেরেছেন ভোটের মাঠে তাঁর অবস্থা খুবই খারাপ। এ কারণেই এমন আবোল-তাবোল বলার চেষ্টা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24