বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও প্রতারণা অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় ব্যবস্থার সুপারিশ ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি হামলার শিকার সাংবাদিক ওমর ফারুকের অবস্থার অবনতি, উন্নত চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর দেশে বাড়ছে নতুন প্রজন্মের সিনথেটিক মাদকের বিস্তার, অনলাইনেই হচ্ছে অধিকাংশ লেনদেন ওটিটি নয়, বড় পর্দায় আসছে অপু বিশ্বাসের ‘শিকার শনিবারের মধ্যে সব বেসরকারি ক্লিনিকে লেবার রুম স্থাপনের নির্দেশ, না মানলে লাইসেন্স বাতিল

ভাঙ্গায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৩৮৮ Time View

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের ৩ সদস্য নিহত হয়েছে।

আজ (১১ মে) শনিবার সকাল ১১ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলাধীন ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুরগামী একটি মোটরসাইকেল এর সাথে ফরিদপুর থেকে আসা ইট ভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা একই পরিবারের ৩ সদস্য নিহত হয়।

নিহতরা হলেন- আবুল কাশেম শেখ (৪৫), তার ছেলে মোরসালিন শেখ (০৮) ও তার ভাই নাজমুল শেখ (৪০)।

জানা যায়, আবুল কাশেম ও নাজমুল গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের কোরালদিয়া গ্রামের সিরাজুল শেখ এর পুত্র ও নিহত শিশু মোরসালিন সিরাজুলের নাতী ও নিহত কাশেম এর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, দুর্ঘটনায় পর স্থানীয় লোকজন গুরুত্বর আহত তিনজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু মোরসালিন শেখকে মৃত ঘোষণা করে। এবং আহত আবুল কাশেম শেখ ও নাজমুল শেখকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহত দুই ভাই আবুল কাশেম শেখ ও নাজমুল শেখ মারা যান।

মোটরসাইকেলের বেপরোয়া গতি এবং ট্রাক ড্রাইভার ট্রাফিক আইন না মেনে বেপরোয়া চালানোর কারণে উক্ত দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। দুর্ঘটনায় কবলিত ট্রাক ও মোটরসাইকেলটিকে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এই দুর্ঘটনা বিষয়ে আইনি ব‍্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24