শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ভাঙ্গায় খাদ্য কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৪১৪ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের কাছ থেকে খাদ্য কর্মকর্তা তরিকুল ইসলামের প্রকাশ্যে ঘুস নেওয়ার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (২১ মে) দুপুরের দিকে দুই মিনিট ২৭ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, উপজেলার আলগি ইউনিয়নের ডিলার মো. আসাদুজ্জামান ও ঘারুয়া ইউনিয়নের আবুল বাশার মিয়ার কাছ থেকে ঘুস নিচ্ছেন উপজেলা খাদ্য কর্মকর্তা তরিকুল ইসলাম।

এ সময় এক ডিলারকে বলতে শোনা যায়, ‘স্যার যে কয়বার যাওয়া লাগে আপনি যাইয়েন, কোনো লোক পাঠাইয়েন না। আপনি নিজে খারাপ কথা বইলেন, কিন্তু অন্যকে দিয়ে বলিয়েন না।’

পাশ থেকে আরেকজন বলেন, ‘স্যার যা বলার আপনি বলে দিয়েন। আপনার ডিলাররা কোনো অনিয়ম করে না।’

এ বিষয়ে জানতে চাইলে ঘারুয়া ইউনিয়নের ডিলার আবুল বাশার মিয়া জানান, খাদ্য কর্মকর্তা স্যারের সঙ্গে আমাদের কোনো লেনদেন নেই। আমরা খাদ্যবান্ধব ডিলার রাজ্জাকের সঙ্গে লেনদেন করি। অনেক সময় টিসিবির মালের টাকা তার কাছে জমা রাখি। কিন্তু তরিকুল স্যারের সঙ্গে কোনো লেনদেন করিনি।

এ বিষয়ে খাদ্য কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, যে ভিডিও দেখেছেন বাস্তবে তা সঠিক না।

ভিডিওর বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম কুদরত-এ-খুদা বলেন, এখন পর্যন্ত আমি ভিডিওটি দেখিনি। তবে এমন ঘটনা যদি ঘটে থাকে তাহলে অবশ্যই ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে ফরিদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ফরহাদ খন্দকার জানান, ভিডিওটি আমি দেখেছি। এ বিষয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24