বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ভাঙ্গায় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল ১৫ প্রার্থীর

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৪০৬ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গাজুড়ে বইছে নির্বাচনী হাওয়া।আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
গতকাল বৃহস্পতিবার (২রা মে) ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের ছিলো শেষ দিন । আগামী ২৯ মে তৃতীয় ধাপে ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আসন্ন এ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানা গেছে।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকৃতরা হলেন, ভাঙ্গার আলগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.কাওছার ভুইয়া, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মো.মোখলেছুর রহমান সুমন, বেসরকারি সংস্থা হাইলাইট ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সহিদুল ইসলাম, ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের চর মুকডুবা গ্রামের বাসিন্দা মাইনুল ইসলাম খান রিপন ও চান্দ্রা ইউনিয়নের লোপা রহমান।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম ইব্রাহিম খলিল, ভাঙ্গার আলগী ইউনিয়নের বাসিন্দা আবুল ফয়সাল মোল্লা ও মেহেদী পারভেজ চন্দন, আজিমনগর ইউনিয়নের বাসিন্দা ফিরোজ হাওলাদার পিরু, কাউলীবেড়া ইউনিয়নের বাসিন্দা গোলাম রাসেল রাতুল, হামিরদী ইউনিয়নের বাসিন্দা মিরাজ শিকদার।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বেগম নুরুন্নাহার মায়া, ঘারুয়া ইউনিয়নের বাসিন্দা সালমা আক্তার, মানিকদহ ইউনিয়নের বাসিন্দা মঞ্জুয়ারা ইয়াসমিন, আলগী ইউনিয়নের বাসিন্দা সোনিয়া আক্তার।

এই নির্বাচনে রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন ফরিদপুরের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোঃ জিয়াউল হক খান। সহকারী রিটানিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন ভাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাচেন উদ্দিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24