রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ভাঙ্গায় উপজেলা চেয়ারম্যান পদে লড়ছেন স্বামী-স্ত্রী

লিয়াকত হোসেন:
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৪১২ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। উপজেলা পরিষদ নির্বাচনে (৩য় ধাপ), উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বামী-স্ত্রীসহ পাঁচজন। আসন্ন ২৯ মে অনুষ্ঠিত হবে ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে এবারেই প্রথম স্বামী-স্ত্রী লড়াই করছেন। দুজনই প্রতীক নিয়ে নির্বাচনি মাঠে
সক্রিয় থাকায় আলোচনা ও সমালোচনার ঝড় উঠছে। এছাড়াও চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন মহলের মাঝে কৌতূহল সৃষ্টি হয়েছে।

স্বামী উপজেলা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো.মোখলেছুর রহমান সুমন। তিনি ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের হাজী ইরফান উদ্দিন মাতুব্বরের ছেলে। তিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন এলাকা মাঠ চষে বেড়াচ্ছেন ।

এদিকে একই পদে (চেয়ারম্যান) প্রতিদ্বন্দ্বিতা করছেন মোখলেসুর রহমান সুমনের স্ত্রী লোপা রহমান। চান্দ্রা ইউনিয়নের পুলিয়া মন্ডলবাড়ি গ্রামের রাধেশ্যাম মণ্ডলের কন্যা লোপা রহমান। তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচনি মাঠে রয়েছেন।

অপর তিন প্রার্থী হলেন- ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থক ৭নং আলগী ইউনিয়নের দুইবারের ইউপি চেয়ারম্যান মো.কাওছার ভূঁইয়া, লায়ন মো. সহিদুল ইসলাম ও মাইনুল ইসলাম খান।

উল্লেখ, ভাঙ্গা উপজেলায় তৃতীয় ধাপে আগামী ২৯ মে ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24