শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

ভাঙ্গায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লিয়াকত হোসেনঃ
  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৩৩৭ Time View

লিয়াকর হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (৫ মে) রবিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত-এ-খুদা‍‍র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারি কমিশনার (ভূমি)মেশকাতুল জান্নাত রাবেয়া, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন আল-রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্ত্রী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডু প্রমূখ।

এছাড়া অন্যান্যদের মাঝে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন, হাশিয়ার রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেমায়েত হোসেন, ভাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মাহবুবুর রহমান মোতালেব,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিগণ, উপজেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসার ইমাম ও মোয়াজ্জিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ বলেন, স্বাধীনতার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের জন্য পেনশন ব্যবস্থা রয়েছে, বাংলাদেশ স্মার্টের দিকে চলছে, সেই সাথে উন্নত দেশের মতো বাংলাদেশের সকল নাগরিকদের এই সর্বজনীন পেনশন প্রথা চালু করেছেন সরকার। এতে করে মৃত্যুর আগ পর্যন্ত কোন বাবা মা বৃদ্ধা তাদের চিন্তায় থাকতে না হয়। আমরা এই পেনশন গ্রাহকদের জন্য ব্যাংকে স্পেশাল ব্যবস্থা রাখবো যেন কাউকে সিরিয়াল দিতে বা ভোগান্তির শিকার না হন।

অন্যদিকে আমরা গ্রামের জনসাধারণের সুবিধার্থে বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়ে শুনিয়ে পেনশনের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হবে। সরকার ইতিমধ্যে এই পেনশন ব্যবস্থা জনসাধারণের শেষ বয়সের সম্বল মনে করে এই উদ্দোগ হাতে নিয়েছেন। সরকারি কর্মচারীদের পাশাপাশি জনগণের জন্য এই মহতি উদ্যোগ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।

পরে তিনি উপজেলা পরিষদের হলরুমের বাহিরে থাকা সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন বুথ ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24