
লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় একাধিক স্থানে অবৈধভাবে চলছে ভেকু দিয়ে মাটি কাটার মহা উৎসব ।এতে করে ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্থ হচ্ছে আঞ্চলিক সড়ক গুলো।এর ফলে সামান্য বৃষ্টি হলেই ঘটতে পারে প্রাণহানি। এছাড়াও স্থানীয় মাটির ও ইটের রাস্তা গুলোর বিভিন্ন জায়গায় খানাখন্দের সৃষ্টি হচ্ছে।এতে দেখা দিচ্ছে চরম জনদুর্ভোগ।
সরজমিনে গিয়ে দেখা যায়, ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামে ফসলি জমির মাটি অবৈধভাবে ভেকু দিয়ে কেটে বিক্রি করা হচ্ছে।এছাড়াও একই ইউনিয়নের প্রাণপুর গ্রামে ভেকু দিয়ে মাটি কাটার মহা উৎসব চলছে।
এদিকে আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে ভেকু দিয়ে খাল খনন করে মাটি বিক্রি হচ্ছে। এখানে অদক্ষ ভেকু চালক দিয়ে মাটি কাটার সময়ে ভেকুর আঘাতে একজন আহত হয়েছে বলে জানা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করায় ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে উদ্বিগ্নে আছি কেননা যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
অপর দিকে উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের ফুল মল্লিক ও তাতী বাজার এলাকায় ধলা মিয়ার কলা বাগান সংলগ্ন স্থানে ভেকু দিয়ে কাটা হচ্ছে মাটি।তুজারপুর ইউনিয়নের কাফেরপুর এলাকায়ও ভেকু দিয়ে কাটা হচ্ছে মাটি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গর্ভবতী মহিলা জানান, অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কেটে বড় বড় ড্রাম ট্রাকে করে নেওয়া হচ্ছে। এর ফলে রাস্তার বভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে। এতে ডাক্তারের কাছে যাওয়া আশায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
স্থানীয় এক মুসল্লির দাবি নামাজ পড়তে গেলে ধূলার সাগর পাড়ি দিয়ে যেতে হয়। মাটির ট্রাক চলার কারণে আমাদের পাক পবিত্র থাকতে সমস্যা সৃষ্টি হচ্ছে।
এক ভেকু চালকের সাথে কথা বলে জানা যায়, উপর মহলের অনুমতি নিয়ে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে।
এ বিষইয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের দাবি, প্রশাসনের নজরদারির অভাবে চলছে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটার এ মহা উৎসব। এতে করে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে আঞ্চলিক সড়কগুলো দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় ধূলার সাগরে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব রাস্তার ধূলা কাদায় পরিণিত হয়ে ঘটতে পারে মারাত্মক সড়ক ঘটনা।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার বিএম কুদরত-এ খুদার ফোনে একবার ফোন করা হলো তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
Somajer Alo24