বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

ফরিদপুরে বারুদের বিস্ফোরণে উড়ে গেল যুবকের চোখ-হাতের আঙুল

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৩৮৮ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের একটি রিকশা গ্যারেজে বারুদের বিস্ফোরণে শামীম হোসেন (১৮) নামে এক যুবক মারাত্মকভাবে আহত হয়েছেন। বিস্ফোরণে ওই যুবকের ডান চোখ, ডান হাতের দুটি আঙ্গুল এবং কনুইয়ের মাংস শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

গতকাল শুক্রবার (২৪ মে) বিকেল ৪টার দিকে শহরের চরকমলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।আহত শামীমকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শামীম হোসেন জেলার সালথা উপজেলার লক্ষণদিয়া গ্রামের মঙ্গল মোল্যার ছেলে এবং চরকমলাপুর জোড়া ব্রিজ সংলগ্ন জনৈক মনির হোসেনের রিকশা গ্যারেজের কর্মচারী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মনির হোসেনের রিকশা গ্যারেজে হঠাৎ বিস্ফোরণের আওয়াজ শুনতে পান স্থানীয়রা। তখন তারা শামীমকে আহত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বোমা তৈরির সময় পাইপের মধ্যে বিস্ফোরক জাতীয় কিছু ঢোকানোর সময় এ বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে পুলিশ সেটি নিশ্চিত করতে পারেনি।সেখানে বোমা তৈরির কোনো আলামত পায়নি পুলিশ। বিস্ফোরণের সময় শামীমের ডান চোখ, ডান হাতের দুটি আঙ্গুল এবং কনুইয়ের মাংস বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, আসলেই কি ঘটেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে বোমা তৈরির কোনো সরঞ্জাম পাওয়া যায়নি। তাই বোমা তৈরি করা হচ্ছিল কি-না সেটি নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে ওই যুবক সম্ভবত পাইপের মধ্যে বিস্ফোরক জাতীয় কিছু ঢুকাচ্ছিলেন। আমরা তেমন কিছু আলামত পেয়েছি। আহত শামীমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24