বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি হামলার শিকার সাংবাদিক ওমর ফারুকের অবস্থার অবনতি, উন্নত চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর দেশে বাড়ছে নতুন প্রজন্মের সিনথেটিক মাদকের বিস্তার, অনলাইনেই হচ্ছে অধিকাংশ লেনদেন ওটিটি নয়, বড় পর্দায় আসছে অপু বিশ্বাসের ‘শিকার শনিবারের মধ্যে সব বেসরকারি ক্লিনিকে লেবার রুম স্থাপনের নির্দেশ, না মানলে লাইসেন্স বাতিল প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে পারমাণবিক সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল চীন

চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৪৩৮ Time View

যুব সমাজ ও তরুণ প্রজন্কে চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার (১৯ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা-২০২৪’ এর উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। আর সেক্ষেত্রে আমাদের নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে।

তিনি আরও বলেন, তরুণ সমাজ, যুব সমাজকে এটাই বলব- কোনো রকম একটা পাস করে চাকরির পেছনে ছুটে না বেরিয়ে নিজে উদ্যোক্তা হয়ে নিজেই চাকরি দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে।

নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারের দেওয়া সুযোগ-সুবিধা গ্রহণ করার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, স্টার্ট-আপ প্রোগ্রামে আমরা বিশেষ সুবিধা দিচ্ছে। আলাদা বাজেট থাকছে এবং বিভিন্ন ক্ষেত্র থেকে আমরা যে সুযোগ-সুবিধা দিচ্ছি ছেলে-মেয়েদের সেটা গ্রহণ করে এগিয়ে যেতে হবে। বিশেষ করে নারীদের আর উদ্যোক্তা হতে হবে।

রপ্তানি বাজারে হস্তশিল্পের চাহিদার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে হস্তশিল্পের আলাদা কদর আছে, সেটাও আমাদের মাথায় রাখতে হবে।

পণ্যবহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, রপ্তানি বহুমুখীকরণ করতে হবে। পাশাপাশি দেশের ভেতরে অভ্যন্তরীণ বাজার যাতে সৃষ্টি হয় সেজন্য দারিদ্র্য বিমোচন করে মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24