শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

ভাঙ্গায় গণমাধ্যমকর্মীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলেন প্রধান শিক্ষক

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৪৪১ Time View

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগের তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় কয়েকজন সংবাদকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ পাওয়া গেছে।

আজ (২০ মে) সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় সংবাদকর্মী আক্তারুজ্জামান সোহেল বারী ও লিয়াকত হোসেনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজসহ খারাপ আচরণ করেন প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্ত।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় সংবাদকর্মীরা এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। প্রধান শিক্ষক অরুণ দত্তের এ অসৌজন্যমূলক আচরণের একটি ভিডিও মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক) ছড়িয়ে পড়ায় এ ঘটনায় উপজেলাব্যাপী বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বইছে।

ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের কক্ষে প্রবেশের পর তাঁর বিরুদ্ধে কিছু অনিয়ম ও দূর্নীতির তথ্যের বিষয়ে জানতে চায় স্থানীয় কয়েকজন সংবাদকর্মী।

এসময় সংবাদকর্মীরা কিছু বুঝে উঠার আগেই তাদের উপরে চড়াও হন প্রধান শিক্ষক অরুণ দত্ত। তখন প্রধান শিক্ষক সংবাদকর্মীদের উদ্ধ্যেশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করতে থাকেন…. ‘এই শুয়ারের বাচ্চা রুম থেকে বাইরা’…. এর জবাবে সংবাদকর্মীরা বলছেন…. আপনি ভদ্র ভাষায় কথা বলুন। প্রধান শিক্ষক বলছেন- “তুই ক্যামেরা বের করলি ক্যান?

এই কুত্তার বাচ্চা “রুম থেকে বের হ! এতে এক সংবাদকর্মীকে প্রধান শিক্ষককে বলতে দেখা যায়- আপনি একজন প্রধান শিক্ষক, আপনার ভাষা এমন হওয়া উচিৎ নয়! এসময় প্রধান শিক্ষকের রুমে থাকা অন্যান্য শিক্ষকরা কয়েকজন সংবাদকর্মীদের ওই রুম থেকে বাইরে টেনে নিয়ে আসে।

এক পর্যায়ে, সংবাদকর্মীরা বিষয়টির ব্যাপারে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ জানাতে চাইলে উল্টো ওই বিদ্যালয়ের মধ্যে বহিরাগত অজ্ঞাত কিছু লোকজন সংবাদকর্মীরে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় এবং তাদেরকে ধাওয়া করেন।

পরবর্তীতে সংবাদকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিকভাবে এ বিষয়ে অভিযোগ জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24