বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও প্রতারণা অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় ব্যবস্থার সুপারিশ ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি হামলার শিকার সাংবাদিক ওমর ফারুকের অবস্থার অবনতি, উন্নত চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর দেশে বাড়ছে নতুন প্রজন্মের সিনথেটিক মাদকের বিস্তার, অনলাইনেই হচ্ছে অধিকাংশ লেনদেন ওটিটি নয়, বড় পর্দায় আসছে অপু বিশ্বাসের ‘শিকার

মধুখালীর গণপিটুনিতে হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যান-মেম্বারকে ধরিয়ে দিলেই পুরস্কার; জেলা প্রশাসক

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৩৬৩ Time View

 

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে মন্দিরে আগুন দেওয়ার ‌‘গুজব’ রটিয়ে গণপিটুনিতে দুই সহোদরকে হত্যার ঘটনায় ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান তপন ও ইউপি সদস্য অজিত কুমার বিশ্বাসকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ।তাদের ধরিয়ে দিতে বা এ ব্যাপারে তথ্য দিয়ে সহযোগিতার জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মধুখালীর ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ  এই ঘোষণা দেন।

তিনি বলেন, ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান একজন অপরাধী। ইতিমধ্যে তিনি দু’বার বরখাস্ত হয়েছেন। চেয়ারম্যান ও মেম্বার এখন পলাতক রয়েছে। তাদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছেন। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রথমে মাগুরায় শনাক্ত করে। সেখানে ধরতে গেলে তারা পালিয়ে যায়। পরবর্তীতে যশোরে তাদের শনাক্ত করা হলেও সেখান থেকে পালিয়ে যায়।

জেলা প্রশাসক বলেন, এরই মধ্যে বিমানবন্দর এলাকায় তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়েছে যাতে তারা দেশত্যাগ করতে না পারেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবীর, সদর উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনিম প্রমুখ।

গত  ১৮ এপ্রিল রাতে পঞ্চপল্লীতে গণপিটুনিতে দুই নির্মাণ শ্রমিক নিহতের ঘটনা ঘটে। তারা হলেন- মধুখালী উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ঘোপেরঘাট গ্রামের শাহজাহান খানের ছেলে আশরাফুল (২১) ও তার ভাই আশাদুল (১৫)। ওই দিন সন্ধ্যায় তাদের গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে মুমূর্ষু অবস্থায় নির্মাণাধীন একটি স্কুল ভবনের কক্ষে হাত-পা বেঁধে তাদের মেঝেতে আটকে রাখা হয়। খবর পেয়ে মধুখালী থানার ইউএনও এবং ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপরেও হামলা করা হয়।

এ সময় ফরিদপুর ও রাজবাড়ী থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা আরও উত্তেজিত হয়ে পড়ে। এ সময় এলাকাবাসী পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ। খবর পেয়ে ফরিদপুর থেকে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম ঘটনাস্থলে যান। প্রায় ৬ ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ থাকার পর আহতদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার জানান, পঞ্চপল্লী গ্রামে একটি কালী মন্দিরে আগুন দেওয়ার খবরে ঘটনার সূত্রপাত। গ্রামবাসীর সন্দেহ এখানে একটি নির্মাণাধীন প্রাইমারি স্কুলের নির্মাণ শ্রমিকরা আগুন দিয়েছেন। তারা এই শ্রমিকদের বেদম পিটিয়ে ও ইট দিয়ে থেতলিয়ে গুরুতর আহত করে। তাদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24