রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

ভাঙ্গায় স্কুলছাত্র হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন

লিয়াকত হোসেনঃ
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৩৫৭ Time View

 

লিয়াকত হসেন,ফরিদপুরঃ

ফরিদপুরের ভাঙ্গায় স্কুলছাত্র আদেল হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

আজ (১ এপ্রিল) রোববার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন-ভাঙ্গা উপজেলার মালিগ্রাম গ্রামের আয়ুব আলীর ছেলে সিকিম আলী ও সদরপুর উপজেলার চরমানাইর গ্রামের মালেক মাতুব্বরের ছেলে আকরাম মাতুব্বর। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার চরদুয়াইর জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র আদেল উদ্দিন ওরফে আরিফ পাশের বাজারের দোকানে টেলিভিশন দেখতে যায়। রাতে আর ফিরে না এলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার পরিবারের সদস্যরা। পরদিন ভাঙ্গা থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের আটদিন পর ব্রাহ্মণপাড়া বাওড়ের গম ক্ষেতের মধ্যে আরিফের মস্তকবিহীন ও দুই হাত বিচ্ছিন্ন অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের বাবা খালেক সরদার বাদী হয়ে ভাঙ্গা থানায় হত্যা মামলা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24