শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

ভাঙ্গায় দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৩৩২ Time View

 

 

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ

“প্রাণিসম্পদে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ  (১৮ এপ্রিল) বৃহস্পতিবার  সকাল ১১ টায় ভাঙ্গা পৌরসভাধীন সরকারি কাজী মাহবুবউল্লাহ (কে এম) কলেজ মাঠ প্রাঙ্গনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ-খুদার সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য  মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন)।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহান শাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, উপজেলার কৃষি  অফিসার জীবাংশু দাস, উপজেলা মৎস্য অফিসার দেবলা চক্রবর্তী, উপজেলার প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সানজিদা হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মামুন আল রশিদ, উপজেলার ক্ষুদ্র ও কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের অফিসার মো. শাহ আলম, উপজেলা সমাজ সেবা অফিসার মমিনুর রহমান, উপজেলার খাদ্য অফিসার তরিকুল ইসলাম, উপজেলার প্রাণিসম্পদ অফিসার (অ:দা:) সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলার প্রাণিসম্পদ উপ সহকারী কর্মকর্তা শহীদ শরীফ প্রমুখ।

পলাশ বিশ্বাসের  সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন খামারি বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24