মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

ভাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ পালিত

লিয়াকত হোসেন:
  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৪৩২ Time View

 

লিয়াকত হোসেন,ফরিদপুর:
আজ পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ-১৪৩১। বাংলা বর্ষপঞ্জিতে আবারো যুক্ত হলো নতুন একটি বছর।

জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহ্বান জানায় বাঙালি জাতি ।

১ বৈশাখ আমাদের সকল সঙ্কীর্ণতা, কুপমণ্ডুকতা পরিহার করে উদারনৈতিক জীবনব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে। আমাদের মনের ভিতরের সকল ক্লেদ, জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যোমে বাঁচার অনুপ্রেরণা যোগায়।

আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পহেলা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই স্বাজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়।

অন্যদিকে পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোকউৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদ্যাপিত হয় নববর্ষ।

সারা দেশের ন্যায় এবারও ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা প্রশাসনের আয়োজনে নববর্ষ ১৪৩১ উদ্‌যাপন,আলোচনা সভা ও মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৪ এপ্রিল) রবিবার পহেলা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ সকাল সাড়ে ৯ টার সময় মঙ্গল শোভা যাত্রার মধ্য দিয়ে বর্ষ বরণ অনুষ্ঠানের সূচনা হয়।

পরে নববর্ষ ১৪৩১ উদ্‌যাপন উপলক্ষে উপজেলা হলরুমে আলোচনা সভা ও মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত এ-খুদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহানশাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবোয়া, উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ আবু সাঈদ মো. খায়রুল আনাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন, উপজেলার পরিবার পরিকল্পনা অফিসার রবিন বিশ্বাস, উপজেলা ক্ষুদ্র ও কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের অফিসার মো. শাহ আলম, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24