মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য আটক

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৩৬৮ Time View

 

 

লিয়াকত হসেন,ফরিদপুরঃ

ফরিদপুরের ভাঙ্গায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশের একটি চৌকস টিম।

গত মঙ্গলবার (৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে  তাদের ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া এলাকার ভাঙ্গা রেলষ্টেশন হইতে বগাইলগামী সার্ভিস রোাডের উত্তর পাশের ব্রীজের নিচ থেকে ডাকাতির প্রস্তুতিকালে এদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ভাঙ্গা উপজেলার পূর্ব হাসামদিয়া এলাকার জসিম শেখ (৩২), হাজরাহাটি এলাকার কালাচান খয়রাতি(২১), পশ্চিম হাসামদিয়া এলাকার সাকিব মিয়া (২৫), আতাদী এলাকর রুবেল (৩৫), গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামের মামুন শেখ (৩০) এবং ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুর্যপাশা গ্রামের তরিকুল ইসলাম (৩০)।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল-রশিদ  বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে প্রেস ব্রিফিংয়ে  সাংবাদিকদের জানান, আটককৃতদের নিকট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ৩টি চাইনিজ কুড়াল, একটি লোহার রামদা, একটি স্টিলের গিয়ার চাকু, একটি লোহার ডেগার, একটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বরসহ ভাঙ্গা থানার বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই এবং ডাকাতির  একাধিক অভিযোগ রয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা থানায় বুধবার দুপুর ১২টায় ভাঙ্গা থানার উপ-পরিদর্শক রাকিব হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা করেন। গ্রেফতারকৃত আসামীদের বৃহস্পতিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24