বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

সদরপুরে প্রফেসর ইসহাক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৫৭৮ Time View

 

 

লিয়াকত হোসেন,ফরিদপুর:
ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের ছলিমদ্দিন ফকিরের ডাঙ্গী গ্রামে প্রফেসর ইসহাক ফাউন্ডেশনের উদ্যোগে তিন শতাধিক গরীব ও অসহায়দের মাঝে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ‘ঈদ উপহার’ (শাড়ী ও লুঙ্গি) বিতরণ করা হয়েছে।

আজ (৩০ মার্চ) শনিবার সকালে নিজ বাড়ির উঠানে অবসরপ্রাপ্ত  প্রিন্সিপাল এ এইচ এম ইসহাক মিয়ার সভাপতিত্বে ‘ঈদ উপহার’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক জাহাঙ্গীর আলম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কাশেম আজাদ, আসন্ন সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আছাদুজ্জামান রাহাত (হিরু) প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চর বিষ্ণুপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মো: মোয়াজ্জেম হোসেন, ইউপি সচিব মুক্তি কাজী, আশার আলোর (এনজিও) কর্ণধার গোলাম সরোয়ার, মোলামের ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক আকমাল হোসেন, মো: আরিফ হোসেন, শহীদুল ইসলাম (শহীদ মাষ্টার), ৮ নম্বর ওয়ার্ডের সদস্য শহীদুল ইসলামসহ ৯ টি ওয়ার্ডের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্যবৃন্দ।এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

‘ঈদ উপহার’ (শাড়ী) পেয়ে ষাটোর্ধ বৃদ্ধা সখিনা বেগম এই প্রতিবেদককে বলেন,  কাপড় টা পেয়ে আমার বড় উপকার হলো। এই ঈদে আমি নতুন কাপড় পড়তে পারবো। এ কাপড় পেয়ে আমি অনেক খুশি।

এদিকে ‘ঈদ উপহার’ (লুঙ্গি) পেয়ে মো: নুরুল মিয়া আবেগপ্রবণ হয়ে বলেন, আমি খুবই অসহায় মানুষ। আমাকে দেখার মতো কেউ নেই। ঈদে নতুন জামা/লুঙ্গি কেনার সার্মথ্য নেই। এই লুঙ্গিটা পড়ে আমি ঈদের নামাজ পড়বো। মহান আল্লাহ তায়ালা যেন ইসহাক (প্রিন্সিপাল এ এইচ এম ইসহাক মিয়া) কে অনেক দিন সুস্থতার সাথে বাচিয়ে রাখে। আমি তার জন্য দোয়া করি।

এ বিষয়ে প্রফেসর ইসহাক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এ এইচ এম ইসহাক মিয়া জানান, প্রতি বছরের ন্যায় এবারও আমার এলাকার তিন শতাধিক গরীব ও অসহায়দের মাঝে ‘ঈদ উপহার’ হিসেবে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেছি। এছাড়া করোনার সময় অনেকের বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমি আজীবন আমার এলাকার গরীব ও অসহায় মানুষদের সেবায় নিয়োজিত থাকবো।

যৌথভাবে অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সেনানিবাসের অডিট অফিসার মো: আলীমুজ্জামান আলীম ও সাবেক ছাত্রনেতা আবু নাঈম।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24